• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ ৪৭ বছর বয়সে ইমরান তাহিরের রেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট ইবাদত ও পারিবারিক আয়োজনে পপির জন্মদিন, বাবাকে মনে করে আবেগাপ্লুত অভিনেত্রী বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

বাঁধনের পাশে বাংলাদেশ কনস্যুলেট, হামলার ঘটনায় সব ধরনের সহায়তার আশ্বাস

নিউজ ডেস্ক / ২০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালির ভেনিসে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিলান কনস্যুলেটের কর্মকর্তারা বাঁধনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। এ ঘটনায় মামলা করা হবে বলেও তাকে জানানো হয়েছে। প্রয়োজন হলে বাঁধনকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কনস্যুলেট কর্মকর্তারা।

আজ বাঁধনের সঙ্গে কনস্যুলেটের কর্মকর্তাদের সরাসরি দেখা করার কথা রয়েছে।

এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্তা ও পরে হামলার শিকার হন বাঁধন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির রাস্তায় কয়েকজন বাঙালি যুবক তার ওপর চড়াও হন। এ সময় তার দিকে পানি ছুড়ে মারা হয় এবং একজন তাকে মারতেও উদ্যত হন।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। লাইভে তার চোখেমুখে আতঙ্কের ছাপ দেখা যায় এবং আঘাতের কারণে তার মুখ ফোলা ছিল।

বাঁধন জানান, ভেনিসে ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন তিনি। সেখানে একদল প্রবাসী বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়।

তার অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তোলেন, তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেন এবং কানের পাশে আঘাত করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল বলেও জানান তিনি।

বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd