• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

চল্লিশ পেরিয়েও সুখী ও সুন্দর থাকার ৪ মন্ত্র জানালেন কুসুম শিকদার

নিউজ ডেস্ক / ৩২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চল্লিশের গণ্ডি পেরিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। তবে তাকে দেখলে বয়সের ছাপ বোঝা কঠিন। নিজের জীবনযাপন ও ইতিবাচক মানসিকতার মাধ্যমে কীভাবে সুন্দর ও প্রশান্ত থাকা যায়, সেই ভাবনাই এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন কুসুম শিকদার। ছবিতে স্নিগ্ধ রূপে ধরা দেন তিনি। পোস্টটির সঙ্গে চল্লিশোর্ধ্ব জীবনে সুখী ও সুন্দর থাকার কয়েকটি পরামর্শও তুলে ধরেন অভিনেত্রী।

কুসুমের মতে, সুন্দর থাকার পাশাপাশি মানসিক প্রশান্তিও সমান গুরুত্বপূর্ণ। আর এ জন্য প্রয়োজন ইতিবাচক মানসিকতা। কাউকে ঘৃণা না করে ভালোবাসার মাধ্যমে জীবনকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে নেতিবাচক মানুষ ও নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখার কথাও বলেছেন।

নিজের চারটি মন্ত্র তুলে ধরে কুসুম শিকদার লেখেন, ‘চল্লিশ উর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র হলো—এক, ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে। তবে নেতিবাচক শক্তির সঙ্গ পরিত্যাগ করতে হবে, তা না হলে মন কলুষিত হবে।’

দ্বিতীয় পরামর্শে তিনি বলেন, ‘অবমূল্যায়ন বা অসম্মানের সম্ভাবনা যেখানে, না যাওয়াই ভালো সেখানে।’

তৃতীয় মন্ত্র হিসেবে অভিনেত্রী উল্লেখ করেন, ‘মুগ্ধ হওয়ার ক্ষমতা এবং রোজ নতুন কিছু শেখার আগ্রহ রাখতে হবে।’

আর সবশেষে প্রকৃতির কাছাকাছি থাকার পরামর্শ দিয়ে কুসুম লেখেন, ‘প্রায়ই প্রকৃতির কাছে যেতে হবে।’

কুসুম শিকদারের এই পোস্ট প্রকাশের পরই মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন তার অনুরাগীরা। অনেকের মতে, অভিনেত্রীর এই চারটি পরামর্শ শুধু চল্লিশোর্ধ্বদের জন্য নয়; বরং যেকোনো বয়সে সুখী ও মানসিকভাবে সুস্থ থাকার জন্যই কার্যকর দিকনির্দেশনা হতে পারে।


More News Of This Category
bdit.com.bd