• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

৬ দফা না মানলে সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক / ৩৫ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সরকার ৬ দফা দাবি মেনে না নিলে তা এক দফার আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ওই এক দফার দাবি হবে সরকারের পদত্যাগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ৬ দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আল্লাহর ওপর ভরসা করে, জমিনে বুকের তাজা রক্ত দিয়ে এই ৬ দফা দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। বাংলার প্রতিটি আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে।’

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা দাবিগুলো মেনে নেন। যদি দাবি না মানেন, এই ৬ দফা এক দফাতে রূপান্তর হবে, সেটি হলো সরকারের পদত্যাগ।’

লংমার্চে অংশ নেওয়া নিয়ে নানা প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, ‘অনেকে জিজ্ঞাসা করেন, আমরা এত টাকার তেল খরচ করে কেন লংমার্চে যাচ্ছি? আমরা আজকে বলব সরকারের গদি নড়ে গেছে। সরকার কি তেল পাচ্ছে? আপনারা সবাই মাঠে থাকবেন।’

তিনি আরও বলেন, তারা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে চান।

কুমিল্লার মানুষের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বৃহত্তর কুমিল্লার মানুষ আল্লাহর ওপর ভরসা করে এবং জীবনে কখনও মাথানত করে না। তারা কখনও চাঁদাবাজদের কাছেও মাথা নত করবে না।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অনেকে।


More News Of This Category
bdit.com.bd