• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

সাইফ আলি খানকে ছুরিকাঘাত: দোষ স্বীকার করে ‘দয়া প্রার্থনা’ অভিযুক্ত শরিফুলের

নিউজ ডেস্ক / ৩১ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতের ঘটনায় নতুন মোড় এসেছে। মামলার অভিযুক্ত শরিফুল ইসলাম আদালতে নিজের দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশের পাশাপাশি দয়া প্রার্থনা করে আবেদন করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) আদালতে হাজির হয়ে শরিফুল ইসলাম এ আবেদন করেন। তিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। অভিযুক্তের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সরকারি কৌঁসুলির কাছে জবাব চেয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২৫ সালের ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলি খানের বাড়িতে অনুপ্রবেশ করে তাকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে শরিফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি অভিনেতার ছোট ছেলে জেহের ঘরে ঢোকার চেষ্টা করেন। সন্তানদের নিরাপত্তার জন্য সেখানে গেলে সাইফ আলি খানের ওপর ছুরি দিয়ে হামলা করা হয়।

হামলায় গুরুতর আহত সাইফ আলি খানকে দ্রুত লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তার শরীর থেকে ছুরির একটি ভাঙা অংশ বের করেন। প্রায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফেরেন।

ঘটনার পর এ নিয়ে মামলা দায়ের হয়। দীর্ঘ প্রায় দেড় বছর পর মামলায় নতুন এই অগ্রগতি সামনে এলো।

মামলার শুনানিতে অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখ শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। তার বিরুদ্ধে মারাত্মক অস্ত্র ব্যবহার করে ডাকাতি, গুরুতর আঘাত এবং বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বিদেশি আইন ও পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালার সংশ্লিষ্ট ধারায়ও অভিযোগ রয়েছে।

এখন অভিযুক্তের দোষ স্বীকারের আবেদন ও দয়া প্রার্থনার বিষয়ে সরকারি কৌঁসুলির বক্তব্যের পর মামলার পরবর্তী অগ্রগতি নির্ধারিত হবে।


More News Of This Category
bdit.com.bd