• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল ও ১৪ হাজার ইয়াবা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করল ওমান দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল ৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

এনটিভি অনলাইনে ৭ পদে ১১ জন নিয়োগ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত

নিউজ ডেস্ক / ৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এনটিভি অনলাইন’-এ সাতটি পদে মোট ১১ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চিফ অব ডিজিটাল সেলস, সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল সেলস), সিনিয়র ওয়েব ডেভেলপার, নিউজরুম এডিটর (মাল্টিমিডিয়া), ক্রীড়া প্রতিবেদক, প্রেজেন্টার কাম নিউজরুম এডিটর এবং ভিডিও এডিটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পদভেদে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা, অভিজ্ঞতা ও শক্তিশালী পোর্টফোলিও থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে।

চিফ অব ডিজিটাল সেলস পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য স্নাতকোত্তর ডিগ্রি, অন্তত ১০ বছরের অভিজ্ঞতা এবং ডিজিটাল মিডিয়া, অনলাইন বিজ্ঞাপন, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ও ডেটা অ্যানালাইসিসে দক্ষতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।

সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল সেলস) পদেও একজন নিয়োগ পাবেন। ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ডিজিটাল মার্কেটিং বা মিডিয়া ম্যানেজমেন্টে অতিরিক্ত প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

সিনিয়র ওয়েব ডেভেলপার পদে একজন নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

মাল্টিমিডিয়া বিভাগে নিউজরুম এডিটর পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য স্নাতক ডিগ্রি, এক থেকে দুই বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ক্রীড়া প্রতিবেদক পদে একজন, প্রেজেন্টার কাম নিউজরুম এডিটর পদে একজন এবং ভিডিও এডিটর পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা এবং বেতন-ভাতা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১০ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।


More News Of This Category
bdit.com.bd