• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

হজের বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ, হাজিদের আবাসন ব্যয় কমাতেও আলোচনা

নিউজ ডেস্ক / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া আরও হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী হজ ও উমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গত বছর প্রতি হজ টিকিটে প্রায় ১২ হাজার টাকা খরচ কমানো সম্ভব হয়েছিল। চলতি বছর সেই ব্যয় আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

হজের সার্বিক ব্যয় কমানোর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর অনুরোধ জানিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এতে ভবিষ্যতে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা কারসাজি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ের এ হজ ও উমরাহ মেলায় দেশের শীর্ষ হজ এজেন্সিগুলো এক ছাদের নিচে তাদের বিভিন্ন হজ প্যাকেজ, প্রয়োজনীয় তথ্য, বিশেষজ্ঞদের পরামর্শ এবং নির্বাচিত প্যাকেজে আকর্ষণীয় ছাড়ের সুবিধা প্রদান করছে।

তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকা মেলার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী শনিবার।


More News Of This Category
bdit.com.bd