• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

মুক্তির আগেই ‘জনা নায়াগান’ ঘিরে উন্মাদনা, এক টিকিটের দাম ২ হাজার ৫০০ রুপি

নিউজ ডেস্ক / ৪৪ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। ভারতের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর মুহূর্তের মধ্যেই অনেক শোর টিকিট শেষ হয়ে গেছে। এমনকি কিছু প্রেক্ষাগৃহে একটি টিকিটের দাম পৌঁছেছে ২ হাজার ৫০০ রুপি পর্যন্ত।

এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রায় সাত মাস বিলম্বের পর মুক্তি পেতে যাওয়া ছবিটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে, কারণ রাজনীতিতে পূর্ণকালীনভাবে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা হিসেবে প্রচার করা হচ্ছে।

ইতোমধ্যে বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি, কেরালাসহ ভারতের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অধিকাংশ স্থানে তামিল সংস্করণের টিকিটের মূল্য ১০০ থেকে ৮০০ রুপির মধ্যে থাকলেও বেঙ্গালুরুতে প্রিমিয়াম আসনের দাম ১ হাজার রুপিরও বেশি।

বিশেষ করে বেঙ্গালুরুর সিনেপলিস নেক্সাস শান্তিনিকেতন প্রেক্ষাগৃহে রিক্লাইনার আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ রুপি, যা এখন পর্যন্ত ছবিটির সর্বোচ্চ টিকিট মূল্য হিসেবে জানা গেছে।

উচ্চমূল্য সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। ৮০০ থেকে ১ হাজার রুপির প্রিমিয়ার শোগুলোর অধিকাংশ টিকিট বিক্রি শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে। এমনকি ভোর ৬টা ৩০ মিনিটের প্রদর্শনীগুলোরও অনেকগুলো ‘হাউসফুল’ হয়েছে।

অন্যদিকে তামিলনাড়ুতে সরকারের নির্ধারিত টিকিট মূল্যসীমা বজায় রাখা হয়েছে। চেন্নাইয়ে সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ১৯০ রুপি এবং সর্বনিম্ন ৫৪ রুপি। তারপরও দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। কামালা সিনেমাস জানিয়েছে, বুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা ১০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে।

ভারতের বাইরে যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, বুকিং চালুর মাত্র এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে।

কেভিএন প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘জনা নায়াগান’ সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিথা বাইজুসহ আরও অনেকে। চলতি বছরের জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্সর জটিলতার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। পরে কিছু দৃশ্য সম্পাদনা ও সংলাপ পরিবর্তনের পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘এ’ সনদ পেয়ে আগামী ২৩ জুলাই মুক্তির জন্য প্রস্তুত হয়েছে সিনেমাটি।

সূত্র: দ্য ইকোনোমিকস টাইমস


More News Of This Category
bdit.com.bd