• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

‘আমার হারানো সম্মান কি ফিরবে?’— রাষ্ট্রের কাছে প্রশ্ন ছুড়ে পরীমনির আবেগঘন পোস্ট

নিউজ ডেস্ক / ৫৪ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

চার বছর আগে গ্রেফতার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দীর্ঘ এক আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমনি। ২০২১ সালের সেই ঘটনার জন্য রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেছেন, তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ একটি মহলের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল। একই সঙ্গে হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের মূল্যবোধ রাষ্ট্র ফিরিয়ে দিতে পারবে কি না— সেই প্রশ্নও তুলেছেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) রাত ১২টা ২০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পরীমনি র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানান। তার দাবি, সম্প্রতি একটি অনলাইন টকশোতে খাইরুল ইসলাম এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছেন যে বনানীর বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল।

পোস্টে পরীমনি লেখেন, ওই ঘটনাটি একজন শিল্পী, একজন নারী এবং একজন মানুষ হিসেবে তাকে গভীরভাবে আঘাত করেছে। তার ভাষ্য অনুযায়ী, সেই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিনেত্রীর দাবি, পরবর্তীতে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়। তিনি বলেন, সেই সময়ের মানসিক ও ব্যক্তিগত ক্ষতির গভীরতা আল্লাহ এবং তিনি ছাড়া অন্য কারও পক্ষে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়।

পরীমনি আরও বলেন, গ্রেফতারের পর থেকে তিনি আজও নিজেকে ওই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবে মনে করেন। তার অভিযোগ, যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে এবং তার সম্মান, নৈতিকতা ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।

রাষ্ট্রের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, তার হারিয়ে যাওয়া জীবন, সম্মান ও মানসিক শান্তি আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কি না। একই সঙ্গে মানুষের মনে তার সম্পর্কে যে বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না— সেটিও জানতে চান তিনি।

তবে প্রতিশোধ নয়, সত্য ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার কথাই জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষ এ ধরনের অন্যায়ের শিকার না হন, সেটিই তার প্রত্যাশা।

পোস্টের শেষাংশে পরীমনি বলেন, তিনি অতীতের ক্ষত আঁকড়ে ধরে রাখতে চান না। বরং নিজের কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে নতুনভাবে জীবন এগিয়ে নিতে চান। তার ভাষায়, তিনি আবারও ‘মুক্ত আকাশে পরীর মতো’ উড়তে চান।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে র‍্যাব-১ অভিনেত্রী পরীমনিকে গ্রেফতার করে। পরে র‍্যাবের কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, তার বাসা থেকে বিদেশি মদ, চার গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়েছিল। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, ২০২১ সালের ৮ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। তদন্ত শেষে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরীমনির আইনজীবীর তথ্য অনুযায়ী, মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া একই ঘটনাকে কেন্দ্র করে ২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। তার অভিযোগ, ঢাকা বোট ক্লাবে অ্যালকোহল বিনামূল্যে দিতে অস্বীকৃতি জানালে পরীমনি তাকে গালমন্দ করেন এবং গ্লাস ছুড়ে মারেন। মামলাটিও বর্তমানে বিচারাধীন।


More News Of This Category
bdit.com.bd