• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

মাদকের পক্ষে তদবির করলেও রেহাই নয়, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা: খায়রুল কবির খোকন

নিউজ ডেস্ক / ৬৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, মাদকের পক্ষে কেউ তদবির করলে, তিনি দলের নেতাকর্মী হলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে তাদেরও গ্রেফতার করা হবে। এ বিষয়ে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

বুধবার (৮ জুলাই) নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে দ্বিগুণ কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সামাজিক সমস্যা মাদক। এর ভয়াবহ প্রভাবে যুবসমাজ ও তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, সাবেক কাউন্সিলর রোকনোজ্জামান রোকনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


More News Of This Category
bdit.com.bd