• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করল মন্ত্রণালয়

নিউজ ডেস্ক / ২০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বই সংরক্ষণের পূর্বের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলির সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উল্লিখিত তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন জারি করা নির্দেশনা বাতিল করা হয়েছে।

এর আগে গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছিল।

গত ৩ জুন জারি করা ওই নির্দেশনায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের অন্তত একটি করে সেট সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছিল।

তিনটি বইয়ের মধ্যে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ বই দুটি লিখেছেন মাহফুজ উল্লাহ। বই দুটি যথাক্রমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীভিত্তিক। অন্যদিকে ‘সবার আগে বাংলাদেশ’ বইটির লেখক প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনটি বইই জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।

এ নির্দেশনা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হলে শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত থেকে সরে এসে নির্দেশনাটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


More News Of This Category
bdit.com.bd