• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা মঞ্জুরির আবেদন আহ্বান, প্রকল্পে মিলবে সর্বোচ্চ ৪ লাখ টাকা

নিউজ ডেস্ক / ৪৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

২০২৫–২৬ অর্থবছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। ‘গবেষণা মঞ্জুরি প্রদান সংক্রান্ত রেগুলেশন–২০১৯’ অনুযায়ী এক বছর মেয়াদি গবেষণা প্রকল্পের জন্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা এর অধিভুক্ত কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে চলমান গবেষণা থাকলে নতুন আবেদন প্রয়োজন হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গবেষণা প্রস্তাব একক বা যৌথ উভয়ভাবে জমা দেওয়া যাবে, তবে একই প্রকল্প একাধিক ক্যাটাগরিতে আবেদন করা যাবে না। নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন ও অর্থ ব্যয় করতে হবে।

আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণের পাশাপাশি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং গত পাঁচ বছরে সম্পাদিত গবেষণা বা প্রকাশনার তালিকা জমা দিতে হবে। যারা আগে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে না।

গবেষণা অনুদানের ক্ষেত্রে একক প্রকল্পে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা এবং যৌথ প্রকল্পে সর্বোচ্চ ৪ লাখ টাকা বরাদ্দ থাকবে।

আবেদনপত্রের সফট কপি মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে research.grants@nu.ac.bd ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি চার কপি প্রিন্টেড আবেদনপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুস্বাক্ষরসহ গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ঠিকানায় ৩১ জুলাই ২০২৬ সালের মধ্যে জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ‘NURG’ সাবমেনুতে আবেদন ফরম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd