• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান, ২৫ বছরের পরিচয়ের পর নতুন জীবনের শুরু

নিউজ ডেস্ক / ৪৮ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

দীর্ঘ ২৫ বছরের পরিচয় এবং দুই বছরেরও বেশি সময়ের প্রেমের সম্পর্কের পর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরী স্প্র্যাট। মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আমির খান ও গৌরী স্প্র্যাট ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিয়ের নিবন্ধনও করেছেন।

বিয়ের খবর প্রকাশের পর অভিনেতার জনসংযোগ সংস্থা নবদম্পতির প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ভালোবাসা, হাসি এবং অমূল্য কিছু মুহূর্তের উদযাপন। আমির খানের বিয়ের উৎসবের ভেতরের একটি ঝলক, যা উষ্ণতা, আনন্দ এবং একটি সত্যিকারের অবিস্মরণীয় উদযাপনের জাদুতে ভরপুর।’

এর আগে গত ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানান, ২৫ বছর আগে তাদের পরিচয় হলেও মাত্র দুই বছর আগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের তিন সন্তান এবং গৌরী স্প্র্যাটের ছেলে। এছাড়া বিদেশ থেকে আসা আত্মীয়-স্বজনসহ প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, আমির খান প্রথমে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। পরে ২০০৫ সালে তিনি নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করছেন।

অন্যদিকে, গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে, যাকে তিনি সবসময় গণমাধ্যমের আড়ালেই রেখেছেন।

কে এই গৌরী স্প্র্যাট?

গৌরী স্প্র্যাটের জন্ম ও বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তার মা রিতা স্প্র্যাট বেঙ্গালুরুর একটি পরিচিত বিউটি সেলুনের মালিক ছিলেন। গৌরীর লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। পরে ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর বিশেষায়িত কোর্স সম্পন্ন করেন।

বর্তমানে তিনি মুম্বাইয়ের জনপ্রিয় ‘বি ব্লান্ট’ সেলুন পরিচালনার দায়িত্বে রয়েছেন।

সূত্র: এনডিটিভি


More News Of This Category
bdit.com.bd