• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

নিউজ ডেস্ক / ৪৮ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে খলঅভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নায়ক জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম পেয়েছেন ১৭৯ ভোট।

নির্বাচনে বিজয়ের পর আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতি শিবা শানু বলেন, শিল্পীদের ভালোবাসা ও বিশ্বাসই তাকে এই দায়িত্বে নিয়ে এসেছে। তিনি আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, যারা তাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, তাদের প্রত্যাশা পূরণ করাই এখন তার সবচেয়ে বড় দায়িত্ব। শিল্পীদের দেওয়া ফুলের মালা তিনি তখনই গ্রহণ করবেন, যখন তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন।

সাধারণ সম্পাদক জয় চৌধুরী বলেন, পুরো নির্বাচনী যাত্রা সহজ ছিল না। তবে সহকর্মীদের সহযোগিতায় তারা একটি শক্তিশালী ও কর্মঠ পরিষদ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করেছেন। তিনি বলেন, সিনিয়র শিল্পীদের অভিজ্ঞতা এবং দলের সদস্যদের সমন্বয়ে চলচ্চিত্র শিল্পীদের জন্য কার্যকর একটি কমিটি গঠন করা হবে।

নবনির্বাচিত দুই নেতা বলেন, সাধারণ শিল্পীদের স্বার্থ রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন তারা।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি ছিল। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে এফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের প্রচারণা, সমর্থকদের উপস্থিতি এবং নির্বাচনী কর্মকাণ্ডে মুখর ছিল পুরো এলাকা। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আরমান-রুমানা ইসলাম প্যানেল এবং শিবা শানু-জয় চৌধুরী প্যানেলের মধ্যে।


More News Of This Category
bdit.com.bd