• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ছেলের প্রশংসা করে সমালোচনার মুখে দিয়া মির্জা, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক

নিউজ ডেস্ক / ৬১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা সম্প্রতি তার পাঁচ বছরের ছেলে আভ্যানকে নিয়ে করা এক মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। পরিবেশ সচেতনতা নিয়ে ছেলের একটি ঘটনার প্রশংসা করলেও নেটিজেনদের একাংশ সেটিকে অহংকার ও অসংবেদনশীল আচরণ হিসেবে দেখছেন।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে দিয়া জানান, তাদের পরিবারে প্লাস্টিক ব্যবহার করা হয় না। একদিন একজন ডেলিভারি কর্মী প্লাস্টিকের ব্যাগ ও স্ট্রসহ ডাবের পানি নিয়ে এলে তার ছেলে আভ্যান তাকে বলেন, ‘আমাদের বাসায় প্লাস্টিক ব্যবহার করা হয় না। ডাবের পানি রেখে প্লাস্টিক ও স্ট্রটি সঙ্গে নিয়ে যান।’

দিয়ার ভাষ্য, পরিবেশ রক্ষার বিষয়ে ছোটবেলা থেকেই ছেলেকে সচেতন করে তোলার অংশ হিসেবেই সে এমন কথা বলেছে। ঘটনাটি শুনে সোহা আলি খানও আভ্যানের আত্মবিশ্বাসের প্রশংসা করেন। তিনি বলেন, এত অল্প বয়সে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে বলতে পারা প্রশংসনীয়।

তবে সামাজিক মাধ্যমে এ ঘটনার ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। অনেক নেটিজেনের দাবি, এটি পরিবেশ সচেতনতার চেয়ে বরং সুবিধাভোগী মানসিকতার বহিঃপ্রকাশ।

একজন নেটিজেন মন্তব্য করেন, প্রচণ্ড গরমে একজন ডেলিভারি কর্মী সেবা দিতে এসেছেন, তার সঙ্গে এভাবে কথা বলা প্রশংসার নয়। প্লাস্টিক ব্যবহার না করতে চাইলে আগে থেকেই সে বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

আরেকজন লেখেন, জীবিকার তাগিদে কাজ করা একজন সাধারণ মানুষকে একটি শিশুর এভাবে নির্দেশ দেওয়া এবং সেটিকে সাহসিকতা হিসেবে তুলে ধরা ঠিক নয়।

অন্য একজন নেটিজেনের ভাষ্য, দিয়া মির্জার মন্তব্যে অহংকারের ছাপ রয়েছে এবং এ ধরনের আচরণকে উৎসাহিত করা উচিত নয়।


More News Of This Category
bdit.com.bd