• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা ৭টার পরও খোলা থাকবে দোকানপাট ও শপিংমল, নতুন সময়সূচি ঘোষণা স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, নিয়োগ পাবে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা চাইল বাংলাদেশ উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ জাতীয়ভাবে সম্প্রসারণের পরিকল্পনা সরকারের ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার ১৮২ কোটি টাকায় পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ, উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়, থাকছে তৃতীয় ভাষা শিক্ষা রাশিয়ায় বাংলাদেশি কর্মী এক লাখে নিতে প্রস্তাব, ইতিবাচক সাড়া মস্কোর

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক / ২৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায়ের পাশাপাশি আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, এই অর্থ ভিকটিমের আইনগত উত্তরাধিকারীরা পাবেন। অর্থদণ্ড পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করতে হবে।

রায় ঘোষণার জন্য সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্না খাতুনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। এর আগে গত ৪ জুন মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত ৭ জুন রায়ের দিন নির্ধারণ করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, নিহত শিশু রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে বাসা থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায়। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান।

অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ২০ মে শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন। দ্রুত বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd