• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা ৭টার পরও খোলা থাকবে দোকানপাট ও শপিংমল, নতুন সময়সূচি ঘোষণা স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, নিয়োগ পাবে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা চাইল বাংলাদেশ উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ জাতীয়ভাবে সম্প্রসারণের পরিকল্পনা সরকারের ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার ১৮২ কোটি টাকায় পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ, উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়, থাকছে তৃতীয় ভাষা শিক্ষা রাশিয়ায় বাংলাদেশি কর্মী এক লাখে নিতে প্রস্তাব, ইতিবাচক সাড়া মস্কোর

ভারতে আটক ৯১ বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফিরেছেন কূটনৈতিক উদ্যোগে

নিউজ ডেস্ক / ২৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার (৭ জুন) বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা মৎস্যজীবীদের সঙ্গে বাংলাদেশের মালিকানাধীন ৪টি ফিশিং বোটও হস্তান্তর করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে নিয়মিতভাবে দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং এই ক্ষেত্রেও সেই প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

এই প্রত্যাবাসন কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd