• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

আইনি জটিলতার মাঝেই ঈদে আসছে ‘বনলতা সেন’, আশাবাদী নাবিলা

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। বিশেষ করে কবি জীবনানন্দ দাশের চরিত্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার অভিনয় করায় সিনেমাটি নিয়ে আলোচনা বাড়ে। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন। তবে দেশের তৎকালীন পরিস্থিতির কারণে একাধিকবার মুক্তি পিছিয়ে যায়। এতে দর্শকদের আগ্রহ কিছুটা কমে যায় বলেও মনে করা হচ্ছিল।

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বড়পর্দায় আসার খবর মিলেছে ‘বনলতা সেন’-এর। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার রহস্যময়ী নারী চরিত্রকে ঘিরে নির্মিত সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শুক্রবার সামাজিক মাধ্যমে সিনেমাটির বিশেষ পোস্টার শেয়ার করেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মাসুমা রহমান নাবিলা

তবে সিনেমাটি ঘিরে শুরু থেকেই চলা আইনি জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। মুক্তির ঘোষণা আসার পর আবারও নতুন করে সমস্যা তৈরি হয়েছে বলে জানা গেছে। সিনেমার সহপ্রযোজক তরুণ মজুমদার নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন নাবিলা। এর আগে আয়নাবাজি সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। নতুন সিনেমা ঘিরে আইনি জটিলতা তৈরি হলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন এই অভিনেত্রী।

নাবিলা বলেন, ঈদে দ্বিতীয়বারের মতো তার সিনেমা মুক্তি পাচ্ছে, যা তার জন্য আনন্দের। তবে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছেন বলে কিছুটা নার্ভাসও লাগছে।

তিনি আরও জানান, তার জানা অনুযায়ী সমস্যা সমাধানের পরই সিনেমার মুক্তির ঘোষণা ও পোস্টার প্রকাশ করা হয়েছে। তাই নির্ধারিত সময়েই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলে আশা করছেন তিনি।

নাবিলার ভাষায়, এখন দর্শকরা বিভিন্ন ধরনের সিনেমা দেখছেন এবং ভালো গল্পের সিনেমার প্রতি আগ্রহও বাড়ছে। এবারের ঈদেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদশরিফ সিরাজসহ আরও অনেকে।


More News Of This Category
bdit.com.bd