• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা

ঈদে মুক্তি পেতে পারে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত সিনেমা

নিজস্ব প্রতিবেদক / ৬৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকায় যুক্ত হতে যাচ্ছে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের নতুন চলচ্চিত্র ‘বনলতা সেন’। শুক্রবার বিকালে ছবিটির একটি পোস্টার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

পোস্টারের ক্যাপশনে পরিচালক লেখেন, এটি কোনো যন্তরমন্তরের ঘর নয়, যেখানে চাবি থাকলেও তালা খোলার পথ নেই। সেখানে কে থাকে—এই রহস্য নিয়েই সিনেমাটি আসছে ঈদে প্রেক্ষাগৃহে।

জানা গেছে, কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। পোস্টারে দেখা যায় একটি বিশাল ফটক, যার ওপর ময়ূরের পেখমের মতো রাজমুকুট এবং চাবির ছিদ্র দিয়ে এক ব্যক্তির উঁকি দেওয়ার দৃশ্য।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা ও খাইরুল বাশার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ অনেকে।

‘উনপঞ্চাশ বাতাস’ ছবির পর এটি পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় চলচ্চিত্র। ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি গত ১২ এপ্রিল সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে।


More News Of This Category
bdit.com.bd