• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

সীমান্তে গুলির ঘটনায় ক্ষোভ রিজভীর, দিল্লিকে সহিংসতা বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক / ২৬১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

সীমান্তে একের পর এক গুলির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলে বলেন, সীমান্তে রক্তপাত কবে বন্ধ হবে? শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাংলাদেশিকে গুলি করার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের আচরণ শুধু বাংলাদেশ নয়, ভারতের জনগণও সমর্থন করে না।

রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সহিংসতার পথ থেকে বেরিয়ে আসতে হবে। সীমান্তে বারবার গুলি করে সম্পর্ক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচন তাদের নিজস্ব বিষয়, তবে সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি চালানোর বিষয়টি অগ্রহণযোগ্য।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাই তাদের কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। উন্নয়ন ও উৎপাদনে যারা অবদান রাখে, নির্বাচিত সরকার তাদের যথাযথ মূল্যায়ন করবে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী দাবি করেন, বর্তমান সরকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করছে এবং প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিশ্রম করছেন জনগণের মুখে হাসি ফোটানোর জন্য।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। অতীতের নানা উন্নয়ন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও অগ্রগতি সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।


More News Of This Category
bdit.com.bd