• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

‘রকস্টার’ টিজারে ঝড় তুললেন শাকিব খান, ঈদে আসছে বড় চমক

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার অফিসিয়াল টিজার প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় তিনি নিজেই সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে দর্শকদের সামনে তুলে ধরেন।

টিজার শেয়ার করে শাকিব খান লেখেন, “একটা ঝড় অনেক দিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।” নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। চিত্রনাট্যে সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

প্রকাশিত টিজার দেখে ধারণা করা যাচ্ছে, ‘রকস্টার’ একটি মিউজিকধর্মী থ্রিলার ঘরানার সিনেমা। এতে একজন রকস্টারের জীবন, সংগ্রাম এবং সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। গান, অ্যাকশন ও বিনোদনের সমন্বয়ে দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসার আভাস মিলেছে।

প্রায় এক মিনিট বিশ সেকেন্ডের এই টিজারে শাকিব খানকে একেবারে ভিন্ন ও আক্রমণাত্মক রূপে দেখা গেছে। কনসার্টের দৃশ্য, পারফরম্যান্স এবং অ্যাকশন দৃশ্য তার উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে।

টিজারের শেষ অংশে একটি বার্তা দেওয়া হয়েছে— এটি কেবল একটি সূচনা, পরবর্তী টিজারের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। এতে বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন নির্মাতারা।

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা বড় পর্দায় এর পূর্ণ রূপ দেখার।


More News Of This Category
bdit.com.bd