• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ভুয়া সনদের দাপটে ক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়েছিলেন গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক / ১২০ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

মুক্তিযুদ্ধের পর ভুয়া সনদের অপব্যবহার দেখে নিজের মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য Goyeshwar Chandra Roy

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুদ্ধের পর এক তরুণী মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে কলেজে ভর্তি হতে আসে, যদিও তার বাবা ছিলেন রাজাকার। এ ঘটনা দেখে তিনি ক্ষোভে নিজের সনদ ছিঁড়ে ফেলেন। তিনি জানান, মুক্তিযুদ্ধের বিনিময়ে ব্যক্তিগতভাবে কিছু পাওয়ার প্রত্যাশা কখনোই করেননি।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার সময় রমনার বটমূলে উপস্থিত থেকে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন তিনি। শহীদ জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই দলটির ঘোষণা দেন উল্লেখ করে তিনি বলেন, কৃতজ্ঞতা শুধু কথায় নয়, আদর্শ অনুসরণের মধ্য দিয়েই প্রকাশ করতে হবে।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্দোলন শুরু হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দ্রুতই নৈতিক ও পূর্ণ সমর্থন দেয়। এটি কোনো একক দলের অর্জন নয়, বরং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ত্যাগের ফল।

তিনি আরও বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে স্কুলপড়ুয়া কিশোর-কিশোরী এবং তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণেই এ আন্দোলন সফল হয়েছে।


More News Of This Category
bdit.com.bd