• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

শেষের পথে ‘এটা আমাদেরই গল্প’, ৫২ পর্বেই ইতি টানছে জনপ্রিয় ধারাবাহিক

নিজস্ব প্রতিবেদক / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দীর্ঘ প্রায় সাত মাস দর্শকদের মন জয় করার পর শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প। পারিবারিক গল্পভিত্তিক এই নাটকটি ৫২ পর্বে সমাপ্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

নাটকটি শুরু থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। পরিবার, সম্পর্ক, ভালোবাসা ও দ্বন্দ্বকে কেন্দ্র করে গড়ে ওঠা গল্পটি অনেকদিন পর টেলিভিশনে পারিবারিক ধারার নাটকের জনপ্রিয়তা ফিরিয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাকিস্তানি সিরিজ কাভি মে কাভি তুম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকের এখন পর্যন্ত ৫০টি পর্ব প্রচারিত হয়েছে। দর্শকদের আগ্রহ ও ভালোবাসার কারণে নাটকটি দ্রুতই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নির্মাতা রাজ জানান, তার দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের এমন ভালোবাসা তিনি আগে পাননি। তিনি বলেন, দর্শকদের অসংখ্য কল ও বার্তা তাকে আবেগাপ্লুত করেছে এবং এটিই একজন পরিচালকের সবচেয়ে বড় অর্জন।

গত বছরের নভেম্বর থেকে প্রতি সপ্তাহে দুই দিন রাত সাড়ে ৯টায় চ্যানেল আই-তে প্রচারিত হয়ে আসছে নাটকটি। পাশাপাশি এটি ইউটিউব প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়, যেখানে সমানভাবে জনপ্রিয়তা পায়।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরও অনেকে।

নির্মাতা জানিয়েছেন, ধারাবাহিকটির শেষ পর্বটি বিশেষ মেগা এপিসোড হিসেবে প্রচার করা হবে। শুরু থেকে প্রতিটি পর্ব প্রায় ২৫ মিনিটের হলেও দর্শকদের অনুরোধ থাকা সত্ত্বেও সম্প্রচারের নির্ধারিত সময়সীমার কারণে সময় বাড়ানো সম্ভব হয়নি।


More News Of This Category
bdit.com.bd