• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল

নিজস্ব প্রতিবেদক / ১০০ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। তবে সম্প্রতি তাকে ঘিরে নেটিজেনদের মধ্যে একটি আলোচনা জোরালো হয়—সৌন্দর্য বাড়াতে নাকি তিনি প্লাস্টিক সার্জারির আশ্রয় নিয়েছেন।

এবার একটি পডকাস্টে সাক্ষাৎকার দিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, বিষয়টি নিয়ে এই প্রথম তিনি প্রকাশ্যে কথা বলছেন। তার মতে, প্রত্যেক মানুষই জন্মগতভাবে সুন্দর এবং তিনি ছোটবেলা থেকেই নিজের স্বাভাবিক সৌন্দর্যের জন্য প্রশংসা পেয়ে আসছেন।

তিনি আরও বলেন, তার কাছে প্রাকৃতিক সৌন্দর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সামাজিক মাধ্যমে অনেকেই না জেনে মন্তব্য করেন। কেউ একজন কিছু বললে অন্যরাও সেটি অনুসরণ করেন, যা তিনি ‘হুজুগে মানসিকতা’ হিসেবে উল্লেখ করেন।

কেয়া পায়েল বলেন, অনেকেই তার পুরোনো ছবি দেখেও বর্তমান নিয়ে মন্তব্য করেন, অথচ বাস্তবতা না জেনেই এসব বলা হয়। তিনি মনে করেন, এ ধরনের প্রবণতা সমাজে অনেক দিন ধরেই রয়েছে।

অভিনেত্রী জানান, নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য বড় কোনো পরিবর্তন করার ইচ্ছা তার ছিল না। তিনি যেমন আছেন, তাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সামান্য কিছু পরিবর্তন করেছেন, যা নিয়ে ভক্তদের অতিরিক্ত প্রতিক্রিয়া তাকে অবাক করেছে।


More News Of This Category
bdit.com.bd