• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

অপেক্ষার অবসান: আইস্ক্রিনে ঝড় তুলতে এলো ‘পাপ কাহিনী ২’

নিজস্ব প্রতিবেদক / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

অবশেষে অনলাইন প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী ২’। বুধবার (২২ এপ্রিল) এর টিজার প্রকাশের পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় প্রিমিয়াম কনটেন্ট হিসেবে সিরিজটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়।

এর আগে একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ প্রথম কিস্তি দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছিল। ফলে দ্বিতীয় কিস্তি ঘিরেও দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

৩৭ সেকেন্ডের টিজারের শুরুতেই ছিল একটি সতর্কবার্তা, যেখানে বলা হয় প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ যেন এটি না দেখে। টিজারে কোনো সংলাপ না থাকলেও আবহসংগীতের সঙ্গে বিভিন্ন দৃশ্যের ঝলক দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

সিরিজটি নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। এতে প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা ও প্রতিশোধের মতো জটিল মানবিক বিষয় তুলে ধরা হয়েছে। চারটি ভিন্ন গল্পে নির্মিত এই সিরিজে মানুষের সম্পর্কের টানাপোড়েন, আবেগ, লোভ, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের অন্ধকার দিক ফুটিয়ে তোলা হয়েছে।

প্রথম দিনেই চারটি গল্পের প্রথমটি প্রকাশ করা হয়েছে, বাকি গল্পগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে বলে জানা গেছে।

নির্মাতা জানান, এই সিরিজ বাস্তব জীবনের সম্পর্কের ভাঙন ও মানসিক জটিলতার প্রতিফলন। প্রতিটি পর্বে ভিন্ন গল্প ও চরিত্রের মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরা হয়েছে, যেখানে মানুষের আবেগ ও সংকটগুলো নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।

এবারের কিস্তিতেও প্রেম, প্রতারণা ও প্রতিশোধের নানা দিক তুলে ধরা হয়েছে। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম জয় ও ইমতিয়াজ বর্ষণসহ আরও অনেকে।


More News Of This Category
bdit.com.bd