• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

বিজ্ঞাপন বিতর্কে সালমান খানের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বলিউড অভিনেতা Salman Khan ‘রাজশ্রী এলাচি’ বিজ্ঞাপনকে ঘিরে নতুন এক আইনি বিতর্কে জড়িয়ে পড়েছেন। আদালতের নির্দেশ অমাননার অভিযোগে তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ভারতের জয়পুর জেলা ভোক্তা কমিশন আদালতের আদেশ না মানার অভিযোগে ৭২ ধারায় এই পরোয়ানা জারি করে। একই সঙ্গে অভিনেতার উপস্থিতি নিশ্চিত করতে একটি স্পেশাল টাস্কফোর্স গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন সালমান খান। তবে গত ১৬ মার্চ Rajasthan State Consumer Commission তার আবেদন খারিজ করে দিয়ে জেলা কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে।

মঙ্গলবার (৭ এপ্রিল) অভিনেতার আইনজীবীরা বিষয়টি নিয়ে আপিল করেন National Consumer Disputes Redressal Commission-এ। সেখানে তারা দাবি করেন, জয়পুর জেলা ভোক্তা কমিশন যথাযথভাবে নোটিশ বা আদেশের কপি না দিয়েই তাদের মক্কেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ‘রাজশ্রী ইলাইচি’ নামের পণ্যটি এলাচির নামে পান-মসলা প্রচার করছে। এই অভিযোগে আইনজীবী যোগেন্দ্র বাডিয়াল জয়পুর জেলা ভোক্তা কমিশনে মামলা করেন।

এর ভিত্তিতে গত ৬ জানুয়ারি কমিশন একতরফা অন্তর্বর্তী নির্দেশ দিয়ে ‘রাজশ্রী ইলাইচি’-এর বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দেয়। এতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সালমান খানসহ সংশ্লিষ্টদের বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখতে বলা হয়।

তবে অভিযোগকারীর দাবি, কমিশনের নির্দেশ সত্ত্বেও সালমান খানের ছবি সংবলিত একটি হোর্ডিং এখনও প্রদর্শিত হচ্ছে। এরপর গত ১৫ জানুয়ারি প্রথম শুনানিতেই জেলা কমিশন তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

অন্যদিকে সালমান খানের পক্ষে সিনিয়র আইনজীবী রবি প্রকাশ দাবি করেন, আদালতের আদেশ বা নোটিশ তাদের কাছে পৌঁছায়নি। তার প্রশ্ন—সরকারি কপি না পাওয়ার আগেই কীভাবে আদেশ অমাননার অভিযোগ আনা হয়?


More News Of This Category
bdit.com.bd