• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় দীঘির ‘বিদায়’

Reporter Name / ১৪৬ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

গত বছরের ঈদে মুক্তি পাওয়া একটি সিনেমার মাধ্যমে আলোচনায় আসা চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এবার নতুন ছবি ‘বিদায়’ নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আসন্ন ঈদুল আজহায় ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

পরিচালক মেহেদী হাসানের নির্মাণে ছবিটি শুরু থেকেই আলোচনায় রয়েছে। গত বছরের অক্টোবরে শুটিং শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মুক্তির সময় পিছিয়ে যায়। বর্তমানে বাকি অংশের কাজ শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

দীঘি জানান, ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এখনও বাকি রয়েছে, যা মালয়েশিয়ায় ধারণ করা হবে। এছাড়া একটি গানের কাজও অসম্পূর্ণ রয়েছে। শিগগিরই শুটিংয়ের সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ভিন্নধর্মী গল্পে নির্মিত এই সিনেমায় প্রচলিত নায়ককেন্দ্রিক ধারা নেই। বরং গল্পই এখানে প্রধান। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।

দীঘির মতে, আবেগ ও বাস্তবতার মিশেলে তৈরি এই সিনেমা দর্শকের মনে দীর্ঘ সময় প্রভাব ফেলবে। পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি কাজ হিসেবেও তিনি এটিকে দেখছেন।

প্রযোজকও জানিয়েছেন, এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্পনির্ভর সিনেমা, যা সব শ্রেণির দর্শকের জন্য উপযোগী।

এদিকে এই ছবির পাশাপাশি আরেকটি ওয়েব সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন দীঘি। সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।


More News Of This Category
bdit.com.bd