• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

বিরল শ্রবণ সমস্যায় ভুগছেন অলকা ইয়াগনিক, নতুন গান থেকে দূরে

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া বলিউডের কিংবদন্তি কণ্ঠশিল্পী Alka Yagnik বর্তমানে কঠিন এক স্বাস্থ্যসংকটের মধ্য দিয়ে যাচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখনো বিরল এক শ্রবণজনিত সমস্যায় ভুগছেন, যার কারণে নতুন কোনো গানের প্রস্তাব গ্রহণ করতে পারছেন না। নিয়মিত কাজের প্রস্তাব এলেও শারীরিক অবস্থার কারণে তা ফিরিয়ে দিতে হচ্ছে।

চিকিৎসকদের মতে, তিনি Sensorineural Hearing Loss নামের জটিল সমস্যায় আক্রান্ত। সাধারণত স্নায়ুর ক্ষতির কারণে এই রোগ হয়। জানা গেছে, একটি আকস্মিক ভাইরাল সংক্রমণের পর থেকেই তার এই সমস্যা শুরু হয়।

২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে ভক্তদের উদ্বিগ্ন করেছিলেন এই শিল্পী। তিনি জানান, একবার বিমানে ভ্রমণের পর হঠাৎ শ্রবণশক্তি হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হন, যা তার জীবনের বড় ধাক্কাগুলোর একটি।

সবশেষে তার কণ্ঠ শোনা গেছে Amar Singh Chamkila সিনেমার ‘নারম কালজা’ গানে, যেখানে সুর দিয়েছেন A. R. Rahman। এরপর আর নতুন কোনো গান রেকর্ড করেননি তিনি।

এদিকে চলতি বছর ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে। তবে এই অর্জন নিয়েও তিনি সংযত প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভক্তদের কাছে দোয়া চেয়ে অলকা ইয়াগনিক সবাইকে সতর্ক করে বলেছেন, উচ্চ শব্দ ও দীর্ঘ সময় হেডফোন ব্যবহার শ্রবণশক্তির জন্য ক্ষতিকর হতে পারে।


More News Of This Category
bdit.com.bd