• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

দুবাই বিমানবন্দরে আটকা সোনাল চৌহান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সহায়তার আবেদন

Reporter Name / ১৭৮ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় দুবাইয়ে আটকা পড়েছেন ‘জান্নাত’খ্যাত বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। নিজ দেশে ফিরতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র কাছে সহায়তা চেয়েছেন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইরান ও ইরাকের আকাশসীমা বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো-সহ বেশ কয়েকটি বিমান সংস্থা ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আকাশপথ নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে। মূলত ইরান ও ইসরাইলের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির জেরেই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এ অচলাবস্থা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। ফলে দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে হাজারো যাত্রী আটকা পড়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় সোনাল চৌহান লেখেন, চলমান সংকটের কারণে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং সব ফ্লাইট বাতিল হওয়ায় ভারতে ফেরার কোনো নিশ্চিত উপায় নেই। নিরাপদে দেশে ফেরার জন্য তিনি ভারত সরকারের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করেন এবং সম্ভাব্য যেকোনো সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তার মতো আরও বহু যাত্রী আটকা পড়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের টার্মিনালজুড়ে যাত্রীদের ভিড় ও উৎকণ্ঠা দেখা গেছে।


More News Of This Category
bdit.com.bd