• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

ঢাকা-৮ এ হেরে গেলেও উচ্চকক্ষে যাওয়ার পথে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name / ২২২ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস–এর কাছে পরাজিত হলেও সংসদের উচ্চকক্ষে জায়গা করে নিতে যাচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য উচ্চকক্ষ (সিনেট)-এ এনসিপির কোটা অনুযায়ী অন্তত তিনটি আসন পাওয়ার কথা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই তিনটি আসনের সম্ভাব্য তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩.২১ শতাংশ। এই অনুপাতে উচ্চকক্ষে তিনটি আসন নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম প্রায় চূড়ান্ত। তবে তিনি যদি আগামী ঢাকা সিটি করপোরেশন মেয়র নির্বাচনে অংশ নেন, সে ক্ষেত্রে উচ্চকক্ষের আসন গ্রহণ নাও করতে পারেন। ঢাকা-৮ আসনের ফলাফলে দেখা যায়, ১০৮টি কেন্দ্রে সরাসরি ভোটগ্রহণে বিএনপির মির্জা আব্বাস পান ৫৬,৫৫২ ভোট এবং পোস্টাল ভোটে আরও ২,৮১৪ ভোট—মোট ৫৯,৩৬৬। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি ভোটে পান ৫১,৫৭২ এবং পোস্টাল ভোটে ২,৫৫৫—মোট ৫৪,১২৭ ভোট। এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানান, উচ্চকক্ষে দলের প্রতিনিধিত্ব কারা করবেন তা নিয়ে এখনও দল ও জোটের মধ্যে আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে নাম ঘোষণা করা হবে।


More News Of This Category
bdit.com.bd