• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ভোটাররা ভয় ও শঙ্কায় রয়েছে: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

Reporter Name / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের ভোটাররা ভয় ও শঙ্কার মধ্যে রয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হলে পরিস্থিতি এখনও বদলানো সম্ভব বলে তিনি মনে করেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বরিশালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফুয়াদ জানান, নির্বাচন নিয়ে নানা জরিপ ও পূর্বাভাস প্রকাশ করা হলেও প্রকৃত চিত্র তখনই বোঝা যাবে, যখন ভোটাররা নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।

তিনি অভিযোগ করেন, এখনো প্রশাসন পুরোপুরি মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশের কথা বলা হলেও বাস্তবে ভোটারদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এবি পার্টির এই নেতা আরও বলেন, যদি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করে, তাহলে এই ভয়ের পরিবেশ কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হতে পারে।


More News Of This Category
bdit.com.bd