• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরাতের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ জোহাইব বহিষ্কার

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও মাঠে নামেনি সংযুক্ত আরব আমিরাত। আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করার কথা দলটির। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই বড় ধাক্কা খেল আমিরাত শিবির।

দলের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ জোহাইবকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্বকাপ দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। যদিও এ বিষয়ে এখনো এমিরেটস ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

বোর্ড সূত্রের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, জোহাইবের বিরুদ্ধে মদ্যপান ও নারীঘটিত উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন এমন আচরণকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তও শুরু হতে পারে বলে জানা গেছে।

২৮ বছর বয়সী মোহাম্মদ জোহাইব সংযুক্ত আরব আমিরাতের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং টি-টোয়েন্টি দলে তিনি ছিলেন নিয়মিত সদস্য। আসরের শুরুতেই তার বিদায় আমিরাত দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।


More News Of This Category
bdit.com.bd