• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

বিএনপির প্রতিক্রিয়া: জামায়াতের নির্বাচনি বিতর্ক প্রস্তাব ‘চটকদার কৌশল’

Reporter Name / ২২৩ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির যে নির্বাচনি বিতর্কের প্রস্তাব দিয়েছেন, সেটিকে ‘চটকদার বিষয়’ হিসেবে অভিহিত করেছে বিএনপি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, জামায়াত আমিরের ফেসবুক পোস্ট এবং তারেক রহমানকে ট্যাগ করে নির্বাচনি আলোচনার আহ্বান মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হতে পারে।

মাহদী আমিন বলেন, এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো কথোপকথন হয়নি। তবে তিনি লক্ষ্য করেছেন, ফেসবুকে একটি পোস্ট করা এবং তারেক রহমানকে ট্যাগ করা চটকদার বিষয়। তিনি আরও বলেন, ২০১৩ সালে তারেক রহমানের বক্তব্য ও রাজনৈতিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বিএনপির নির্বাচনি ইশতেহার নির্ধারিত হয়েছে।

বিএনপির মুখপাত্র জামায়াতের রাজনৈতিক অবস্থানের ধারাবাহিকতা ও স্পষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, একদিকে জামায়াত আমিরের পুরোনো বক্তব্যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে ঘরে রাখার কথা বলা হয়েছে, আবার বর্তমানে নারী মন্ত্রী করার কথা বলা হচ্ছে, অথচ এই নির্বাচনে তারা একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। এর বিপরীতে, বিএনপি নারী ক্ষমতায়নের জন্য কাজ করেছে এবং তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনাও সেই ধারাবাহিকতার অংশ।


More News Of This Category
bdit.com.bd