• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ভালো নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি নেই: গাজীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম

Reporter Name / ২২৩ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আদর্শবান ও সৎ নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। তিনি বলেন, গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি এবং ইসলামী নীতিমালার আলোকে রাষ্ট্র পরিচালনা করা হলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসা, পাশাপাশি অন্যায় জমি দখলের মতো অপরাধ থাকবে না। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। মুফতি রেজাউল করিম বলেন, ন্যায়নীতি ও আদর্শহীন নেতৃত্বের কারণে দেশের মানুষ আজ শান্তি থেকে বঞ্চিত। বিগত দিনের শাসকরা যদি সঠিক পথে পরিচালিত হতেন, তবে এ দেশ সোনার খনিতে পরিণত হতো। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ১১ দল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে জানিয়েছে তারা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, বরং প্রচলিত নিয়মেই দেশ চালাবে। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনার সময় উভয় দলের ভাবনার ভিন্নতা স্পষ্ট হয়ে ওঠে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ— যার প্রতীক হাতপাখা— ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে এবং ভালো কাজের পক্ষে রাজনীতি করে যাচ্ছে। এ লক্ষ্যে সবাইকে হাতপাখা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান-কে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বানও জানান দলের আমির। জনসভায় গাজী আতাউর রহমানের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন— দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হুসাইন ইবনে সারওয়ারসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।


More News Of This Category
bdit.com.bd