• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশ

Reporter Name / ২১২ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি নির্বাচনি প্রচারে রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিন জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল সভায় তারেক রহমান এই সফরের চূড়ান্ত সিদ্ধান্ত জানান।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় বিমানে রাজশাহীতে পৌঁছাবেন তারেক রহমান। এরপর সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।

তারেক রহমানের সফরসূচি ঘোষণার পর রোববার সকাল থেকেই মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। একইসঙ্গে নগরীজুড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সমাবেশ সফল করতে শুরু হয়েছে প্রচার-প্রচারণা ও গণসংযোগ।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে রাজশাহী এসেছিলেন তারেক রহমান।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী সফর শেষে তারেক রহমান সড়কপথে নওগাঁ যাবেন এবং সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। পরে বগুড়ায় আরেকটি নির্বাচনি সমাবেশে অংশ নেবেন এবং সেখানেই রাত্রিযাপনের সম্ভাবনা রয়েছে।

মিজানুর রহমান মিনু জানান, রাজশাহীর এই সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশ হতে যাচ্ছে। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের তিন জেলার কয়েক লাখ নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় রাজশাহীর ছয় আসনের বিএনপি প্রার্থী ছাড়াও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং মহানগর বিএনপির শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।


More News Of This Category
bdit.com.bd