• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

বাংলাদেশ সরে দাঁড়ানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ খেলবে স্কটল্যান্ড

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ভারতের ভেন্যুগুলোতে কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকি পাওয়া না গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সিদ্ধান্তে অনড় থাকে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অবস্থান পরিবর্তন না করায় বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়।

বিশ্ব র‍্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশের জায়গায় সুযোগ পায় ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আইসিসি বিসিবিকে ২৪ ঘণ্টা সময় দিলেও সেই সময়সীমার মধ্যে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি বোর্ডের ভোটে বাতিল হয় এবং বিরোধ নিষ্পত্তি কমিটিও বাংলাদেশের আবেদন গ্রহণ করেনি।

পুরো প্রক্রিয়ায় স্কটল্যান্ডকে স্ট্যান্ডবাই দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্তের পর দলটিকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়, যেখানে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল।

ঘোষণার পরপরই ক্রিকেট স্কটল্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি প্রকাশ করে ‘Always ready’ ক্যাপশন দেয়। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড জানান, আইসিসির আনুষ্ঠানিক চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা বিশ্বকাপে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন। সংস্থাটির চেয়ারম্যান উইলফ ওয়ালশ জানান, আইসিসি চেয়ারম্যান জয় শাহ সরাসরি বিষয়টি নিশ্চিত করেছেন।

লিন্ডব্লেড বলেন, এই সুযোগ স্কটল্যান্ডের খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের বড় সুযোগ। যদিও পরিস্থিতিটি ছিল ব্যতিক্রমী ও জটিল। তিনি আরও জানান, দল আগেই বিভিন্ন সফরের প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলনে ছিল এবং খুব দ্রুত ভারতে গিয়ে স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে। শিগগিরই স্কোয়াডসহ বিস্তারিত জানানো হবে।


More News Of This Category
bdit.com.bd