• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ইসলামী আন্দোলন নির্বাচন না করায় ফাঁকা ৪৭ আসন নিয়ে সিদ্ধান্ত নেবে জামায়াতের লিয়াজোঁ কমিটি

Reporter Name / ৪৭১ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে বাকি ২৫৩টি আসন নিজেদের মধ্যে বণ্টন করেছিল জামায়াত নেতৃত্বাধীন জোট। তবে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা জামায়াতের নেতৃত্বাধীন জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না। এর ফলে ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা ওই ৪৭টি আসন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, ইসলামী আন্দোলনের জন্য সংরক্ষিত ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলটির লিয়াজোঁ কমিটির ওপর দেওয়া হয়েছে। লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব পেশ করবে, এরপর জামায়াতের শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আজকের বৈঠকে জামায়াতের নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত রয়েছেন। একইসঙ্গে নারী বিভাগের দায়িত্বশীল এবং দলের কয়েকজন বিশেষজ্ঞও বৈঠকে অংশ নিয়েছেন। তিনি জানান, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হবে। কোন জেলায় কখন সফর করা হবে—সে বিষয়গুলোও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি দলের নির্বাচনি ইশতেহারও আজ চূড়ান্ত করা হবে এবং পরবর্তী সময়ে তা জাতির সামনে উপস্থাপন করা হবে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন সামনে রেখে দলের নেতারা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই সবাই নিজ নিজ নির্বাচনি এলাকায় চলে যাবেন। এ কারণে আজকের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেগুলো পর্যায়ক্রমে জানানো হবে।


More News Of This Category
bdit.com.bd