• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত বদলের লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে: ডা. তাসনিম জারা

Reporter Name / ৫০৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডা. তাসনিম জারা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান। ডা. তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান শাসনব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। তার ভাষায়, “সব জায়গায় জটিলতা রয়েছে। এখানে যিনি জবাবদিহি করবেন, তিনিই আবার তার নিয়োগকর্তা—এটাই সবচেয়ে বড় সমস্যা।” তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা চালু রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবেন, তাদের কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও অপরিহার্য। সংলাপে তাসনিম জারা বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত জনগণ আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই তাকে দলীয় অবস্থান থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে অনুপ্রাণিত করেছে। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দেন যে, তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন।


More News Of This Category
bdit.com.bd