• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

Reporter Name / ২১৩ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, হারুন অর রশিদ, শাহ আমিনুল ইসলাম আমিন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার ২নং ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. হাবিব আল-আমীন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম এবং পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে প্রত্যেককে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


More News Of This Category
bdit.com.bd