• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

পটুয়াখালী–২ আসনে জামায়াত প্রার্থীর নামে নেই বাড়ি-জমি, হলফনামায় উঠে এলো সম্পদের চিত্র

Reporter Name / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–২ (বাউফল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদের নামে কোনো বাড়ি, জমি কিংবা অ্যাপার্টমেন্ট নেই। নির্বাচনি হলফনামা বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। পেশায় ব্যবসায়ী ও পরামর্শক হলেও তার ব্যক্তিগত বা পারিবারিক মালিকানায় কোনো অস্থাবর সম্পত্তি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশন-এ দাখিল করা হলফনামা অনুযায়ী, ড. শফিকুল ইসলাম মাসুদের বার্ষিক আয় ১০ লাখ ১২ হাজার ৮৩০ টাকা। সর্বশেষ করবর্ষে তিনি আয়কর পরিশোধ করেছেন ৪৫ হাজার ৪২৫ টাকা। তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৪৪ লাখ ৭৭ হাজার ৯৬৪ টাকা। হলফনামার তথ্যে দেখা যায়, তার হাতে নগদ অর্থ রয়েছে ৪৩ হাজার ২৫০ টাকা। ব্যাংক আমানত হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার জমা রয়েছে ১৬ লাখ ২৫ হাজার ২৯৩ টাকা। পাশাপাশি বন্ড, ঋণপত্র ও শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন বিভিন্ন প্রতিষ্ঠানে তার বিনিয়োগ রয়েছে, যার মোট মূল্য ৩ লাখ ৫ হাজার টাকা। তবে হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ড. শফিকুল ইসলাম মাসুদের নামে কোনো জমি, বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট নেই। একইভাবে তার বা পরিবারের মালিকানায় কোনো ব্যক্তিগত গাড়ি বা যানবাহনের তথ্যও নেই। অস্থাবর সম্পদের হিসাবে তার মালিকানায় রয়েছে ১ লাখ ৩৮ হাজার টাকার বৈদ্যুতিক সামগ্রী এবং ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্র। অন্যদিকে, সম্পদের বিপরীতে তার পরিবারের মোট ঋণের পরিমাণ দেখানো হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। হলফনামা সূত্রে আরও জানা গেছে, ড. শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী পেশায় একজন চিকিৎসক। সর্বশেষ আয়কর বিবরণী অনুযায়ী, তার স্ত্রীর বার্ষিক আয় ৬ লাখ ৪১ হাজার ৮৭৫ টাকা এবং মোট ঘোষিত সম্পদের পরিমাণ ১২ লাখ ২৩ হাজার ৪৪৩ টাকা।


More News Of This Category
bdit.com.bd