• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

১৭ বছর পর দেশে তারেক রহমান, গণসংবর্ধনায় ‘নিরাপদ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়

Reporter Name / ৬৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি মহান আল্লাহর কাছে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, “হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আর যার থেকে ইচ্ছা তা কেড়ে নেন; যাকে চান সম্মানিত করেন, যাকে চান হীন করেন।” তিনি আরও লেখেন, “কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।”

এই পোস্টের সঙ্গে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনাস্থলের একটি ভিডিও সংযুক্ত করেন তিনি।

এর কিছুক্ষণ পর বিকাল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে পৌঁছান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ভালোবাসা ও অভিবাদনে সিক্ত হন বিএনপির এই শীর্ষ নেতা।

বহুল প্রতীক্ষিত ভাষণে তিনি একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি।

এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশের সব মানুষের সহযোগিতা কামনা করেন। তার কণ্ঠে ছিল—“সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।”

এর আগে মঞ্চে উপস্থিত বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানান। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারাও দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। নিচে থাকা নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন, আর তারেক রহমান সবার অভিবাদনের জবাব দেন।


More News Of This Category
bdit.com.bd