• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

ভারতে পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ

Reporter Name / ৬১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ টিম। আদালতের অনুমতিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লকার দুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হয় এবং সেখান থেকে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আদালতের অনুমতি নিয়ে এই প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার আনুষ্ঠানিকভাবে খোলা হলো। এর আগে ১৭ সেপ্টেম্বর সিআইসি অগ্রণী ব্যাংকের ওই শাখায় থাকা শেখ হাসিনার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি জব্দ করে কর ফাঁকি দেওয়া হয়েছে কি না যাচাইয়ের উদ্দেশ্যে। একইভাবে ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারটিও সিআইসি জব্দ করে। তিনটি লকার জব্দের পর তদন্তকারীরা আদালতের অনুমতি নিয়ে প্রথমবার অগ্রণী ব্যাংকের লকার দুটি খুলে স্বর্ণ জব্দ করল, যা তদন্ত প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd