• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল

Reporter Name / ৮৫২ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে গোলের আতশবাজি ছড়াল বার্সেলোনা। দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে বৃহস্পতিবার ৭-৩ গোলে উড়িয়ে দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এরপর গোল উৎসব শুরু হয় যেন। প্রতিপক্ষও পিছিয়ে ছিল না, ফলে গোলের সংখ্যা পৌঁছায় দুই অঙ্কে।

বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল ম্যাচে করেছেন দুটি গোল। দ্বিতীয়ার্ধে ফেররান তরেস জোড়া গোল করেন। একবার করে জালের দেখা পান রবের্ত লেভানদোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি।

ম্যাচে শুরু থেকে পূর্ণ নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। বল দখলে ৭৩ শতাংশ সময় এগিয়ে থেকে তারা গোলের জন্য নেয় ১৯ শট, যার ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিউলের ৯ শটের মধ্যে মাত্র ৪টি ছিল লক্ষ্যে।

অষ্টম মিনিটে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরলে রিবাউন্ড থেকে লেভানদোভস্কি গোল করেন। চতুর্দশ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান ইয়ামাল।

তবে ২৬ মিনিটে ইয়াং-উক চোর গোলে ব্যবধান কমায় সিউল। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়াহান আল-আরাবের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

কিন্তু বিরতির আগেই ইয়ামালের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় বার্সা। দানি ওলমোর দুর্দান্ত পাস ধরে বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে ফের গোলের ঝড় তোলে বার্সেলোনা। ৫৫ মিনিটে ক্রিস্টেনসেন, ৭৪ ও ৮৮ মিনিটে ফেররান তরেস এবং ৭৬ মিনিটে গাভি গোল করেন। মাঝখানে ৮৫ মিনিটে সিউল একটি গোল শোধ দিলেও ব্যবধান আর কমাতে পারেনি।

এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচে সোমবার দক্ষিণ কোরিয়ার আরেক ক্লাব দেগু এফসির মুখোমুখি হবে বার্সেলোনা।

আরইউ


More News Of This Category
bdit.com.bd