• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে

৭৮ বছর বয়সে বিশ্বরেকর্ড, টুইচে সবচেয়ে বয়স্ক নারী ‘ফোর্টনাইট’ স্ট্রিমার ক্যাথ

নিউজ ডেস্ক / ৪৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্কটল্যান্ডের ৭৮ বছর বয়সি ক্যাথ বোয়ি টুইচ প্ল্যাটফর্মে সবচেয়ে বয়স্ক নারী ‘ফোর্টনাইট’ স্ট্রিমার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। অনলাইনে ‘GrumpyGran48’ নামে পরিচিত ক্যাথ প্রায় নয় বছর ধরে নিয়মিত নিজের গেম খেলার সেশন সরাসরি সম্প্রচার করে আসছেন।

স্কটল্যান্ডের বাসিন্দা ক্যাথ এর আগেও বিভিন্ন ধরনের গেম খেলেছেন। তবে সেগুলোর প্রতি খুব একটা আগ্রহ তৈরি হয়নি তার। ১৭ বছর বয়সি নাতির মাধ্যমে ‘ফোর্টনাইট’-এর সঙ্গে পরিচিত হওয়ার পরই বদলে যায় তার গেমিং অভিজ্ঞতা। ধীরে ধীরে গেমটির প্রতি গভীর আগ্রহ তৈরি হয় তার। এরপর বয়সকে বাধা হিসেবে না দেখে নিয়মিত ‘ফোর্টনাইট’ খেলতে শুরু করেন তিনি।

ক্যাথ এত দীর্ঘ সময় গেমটি খেলবেন এবং একসময় এভাবে পরিচিতি পাবেন, তা শুরুতে ভাবতে পারেনি তার নাতিও। নিজের অভিজ্ঞতা তুলে ধরে ক্যাথ বলেন, তার নাতি বিশ্বাসই করতে পারছিল না যে তার দাদি গেম খেলতে পারবেন। এমনকি সে বলেছিল, কেউ তার সঙ্গে খেলতে চাইবে না। নাতির এমন মন্তব্যই ক্যাথকে আরও উৎসাহী করে তোলে। তাকে প্রমাণ করে দেখাতে চেয়েছিলেন, তিনিও গেম খেলতে পারেন।

ক্যাথ জানান, তিনি আরও কয়েকটি গেম খেলেছেন। কিন্তু ‘ফোর্টনাইট’-এর মতো আকর্ষণ অন্য কোনো গেম তার কাছে তৈরি করতে পারেনি। এ কারণেই নিজেকে শুধু ‘গেমার’ হিসেবে পরিচয় দেওয়ার চেয়ে ‘ফোর্টনাইটার’ বলতে বেশি পছন্দ করেন তিনি।

‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গেমার এডিশন ২০২৭’-এ জায়গা পাওয়াকে দীর্ঘদিনের স্বপ্ন বলে উল্লেখ করেছেন ক্যাথ। বিশ্বরেকর্ডের স্বীকৃতি পাওয়াকে তিনি অত্যন্ত সম্মান ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন।


More News Of This Category
bdit.com.bd