• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল ও ১৪ হাজার ইয়াবা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করল ওমান দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল ৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

ওয়ালটনে নিয়োগ, আবেদন চলবে ৬ আগস্ট পর্যন্ত

নিউজ ডেস্ক / ৯ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির এসি সেলস অ্যান্ড সার্ভিস বিভাগে মার্কেট মনিটর পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। গত ৩০ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৬ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে মোট ২ জন নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের বিবিএ বা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এছাড়া গ্রাহকের কর্মস্থল বা করপোরেট অফিস পরিদর্শন, বাজার বিশ্লেষণ এবং ব্যবসা সম্প্রসারণ কৌশল বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে।

প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বয়সসীমা সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। নারী ও পুরুষ—উভয়েই আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের চট্টগ্রাম ও কক্সবাজারে মাঠপর্যায়ে কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, ওভারটাইম ভাতা, টিএ/ডিএ, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস এবং উৎসাহমূলক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।


More News Of This Category
bdit.com.bd