• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

স্কয়ার ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত

নিউজ ডেস্ক / ৩ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির এগ্রোভেট ডিভিশনের ভেটেরিনারি সার্ভিসেস বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্সিকিউটিভ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা নির্দিষ্ট করা হয়নি। এ পদে আবেদন করতে প্রার্থীর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতদের ফুলটাইম ভিত্তিতে অফিসে কাজ করতে হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী যেকোনো জায়গায় হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০২৬।


More News Of This Category
bdit.com.bd