• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রামিসা হত্যার ঘটনায় নতুন মোড়, বিস্ফোরক তথ্য প্রকাশ পুলিশের ভিসা জালিয়াতি রোধে কঠোর চীনা দূতাবাস, নতুন নিয়ম ৫ জুলাই থেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে: মাহফুজ আলম বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা লেখালেখিতে এআই ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকরচুক পাকিস্তানকে হোয়াইটওয়াশে টাইগারদের অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি নন অমিতাভ, গুজব উড়িয়ে নিজেই দিলেন বার্তা ১ জুলাই থেকে নতুন পে স্কেল, বাড়ছে বেতন-ভাতা পাচ্ছেন লাখো সরকারি চাকরিজীবী শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তনের ঘোষণা, বইয়ের বাইরে নেতৃত্ব ও নৈতিকতায় জোর আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রধান বিচারপতির কাছে ফের আবেদন

বিবিসি ‘প্যানোরমা’ বিতর্কের পর আরও এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন

Reporter Name / ২৪২ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

প্যানোরমা’-কাণ্ডের প্রেক্ষিতে বিবিসির আরও একজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। এর আগে ৯ নভেম্বর সংস্থাটির মহাপরিচালক টিম ডেভি এবং হেড অব নিউজ ডেবোরা টারনেস পদত্যাগ করেছিলেন। শুক্রবার বিবিসি এক বিবৃতিতে বোর্ড সদস্য সুমিত ব্যানার্জির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। সুমিত ব্যানার্জি পদত্যাগের পেছনে ‘শাসনব্যবস্থায় সমস্যা’ উল্লেখ করেছেন। এক চিঠিতে তিনি জানান, মহাপরিচালক ও হেড অব নিউজের বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের এক ভাষণের অংশ জোড়া দিয়ে তৈরি প্যানোরমার একটি পর্বকে ঘিরে বিতর্কের কারণে বিবিসির অভ্যন্তরে এই ভাঙন সৃষ্টি হয়। এর ফলে মহাপরিচালক ও হেড অব নিউজ পদত্যাগের পর বিবিসি বোর্ডের কার্যকারিতা নিয়ে উদ্বেগ দেখা দেয়। বিবিসির মুখপাত্র জানিয়েছেন, সুমিত ব্যানার্জি নন-এক্সিকিউটিভ পরিচালক হিসেবে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করতেন। তার স্থলাভিষিক্ত খোঁজার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বোর্ডে তার দায়িত্ব ছিল জনস্বার্থে কাজ করে বিবিসির স্বাধীনতা অটুট রাখা। ২০২২ সাল থেকে তিনি নন-এক্সিকিউটিভ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রযুক্তি খাতে বিশেষায়িত পরামর্শ ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ১২ সদস্যের বিবিসি বোর্ডের দায়িত্ব হলো সংস্থাটিকে গণসেবা মিশন বাস্তবায়ন নিশ্চিত করা এবং কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করা। বিবিসির অর্থায়ন আসে লাইসেন্স ফি প্রদানকারীদের কাছ থেকে। নন-এক্সিকিউটিভ সদস্যরা নির্বাহী ব্যবস্থাপনার জবাবদিহি নিশ্চিত করেন। বোর্ডের নেতৃত্বে আছেন সাবেক তথ্যচিত্র নির্মাতা সামির শাহ। Source: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd