• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা ৭টার পরও খোলা থাকবে দোকানপাট ও শপিংমল, নতুন সময়সূচি ঘোষণা স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, নিয়োগ পাবে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা চাইল বাংলাদেশ উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ জাতীয়ভাবে সম্প্রসারণের পরিকল্পনা সরকারের ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার ১৮২ কোটি টাকায় পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ, উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়, থাকছে তৃতীয় ভাষা শিক্ষা রাশিয়ায় বাংলাদেশি কর্মী এক লাখে নিতে প্রস্তাব, ইতিবাচক সাড়া মস্কোর

১৮২ কোটি টাকায় পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন

নিউজ ডেস্ক / ১১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

পুলিশের অপারেশনাল কার্যক্রম জোরদার ও মাঠপর্যায়ের সক্ষমতা বাড়াতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব যানবাহন কেনা হবে। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২১২টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে।

কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন ও জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়াতে এসব যানবাহন যুক্ত করা হচ্ছে। এতে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd