• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা ৭টার পরও খোলা থাকবে দোকানপাট ও শপিংমল, নতুন সময়সূচি ঘোষণা স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, নিয়োগ পাবে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা চাইল বাংলাদেশ উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ জাতীয়ভাবে সম্প্রসারণের পরিকল্পনা সরকারের ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার ১৮২ কোটি টাকায় পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ, উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়, থাকছে তৃতীয় ভাষা শিক্ষা রাশিয়ায় বাংলাদেশি কর্মী এক লাখে নিতে প্রস্তাব, ইতিবাচক সাড়া মস্কোর

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

মোঃ সাইফুল ইসলাম / ২৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফিরতি হজ ফ্লাইটের মাধ্যমে পর্যায়ক্রমে বাকি হাজিরাও দেশে ফিরছেন।

রোববার (৭ জুন) আরও ৯টি ফ্লাইটে ৩ হাজার ৬৪৬ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এতে করে মোট হাজির অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফেরার পর অনেক হাজি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভিজ্ঞতা ও অনুভূতি গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তারা সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।

এছাড়া সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীরা সরকারের সেবা ও ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অন্যদেরও সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে ৫৮ হাজার ৪৯টি চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলতি বছর হজ পালনের সময় এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন এবং বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd