• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা ৭টার পরও খোলা থাকবে দোকানপাট ও শপিংমল, নতুন সময়সূচি ঘোষণা স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, নিয়োগ পাবে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা চাইল বাংলাদেশ উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ জাতীয়ভাবে সম্প্রসারণের পরিকল্পনা সরকারের ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার ১৮২ কোটি টাকায় পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ, উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়, থাকছে তৃতীয় ভাষা শিক্ষা রাশিয়ায় বাংলাদেশি কর্মী এক লাখে নিতে প্রস্তাব, ইতিবাচক সাড়া মস্কোর

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষতা ও কর্মমুখী শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: মাহদী আমিন

নিউজ ডেস্ক / ২৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়; বরং এটি ধীরে ধীরে জ্ঞান, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং সুনাগরিক তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

রোববার (৭ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাহদী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ, ক্যারিয়ার সেন্টার, ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা, ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ সুযোগ বৃদ্ধি, ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো একটি দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল তরুণ প্রজন্ম তৈরি করা।

তিনি আরও বলেন, দেশের ২,২০০-এর বেশি কলেজে প্রায় ৩০ থেকে ৪০ লাখ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছে। এ বিপুল শিক্ষার্থীর বড় অংশ কর্মসংস্থানের অভাবে বেকারত্বের ঝুঁকিতে পড়ে, তাই এই বিশ্ববিদ্যালয়ের সংস্কার জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

উপদেষ্টা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় রাজধানীকেন্দ্রিক নয় বরং সারা দেশে বিস্তৃত একটি বৃহৎ নেটওয়ার্ক, যা তৃণমূল পর্যায়ে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এর উন্নয়ন মানে সমগ্র দেশের মানবসম্পদ উন্নয়ন।

তিনি জানান, সেশনজট নিরসন, ডিজিটাল পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd