• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল ও ১৪ হাজার ইয়াবা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করল ওমান দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল ৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

চলে গেলেন বাংলা সিনেমার সোনালী দিনের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

বাংলা সিনেমার সোনালী দিনের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সংবাদটি নিশ্চিত করে তার স্ত্রী ডলি চৌধুরী বলেন, “জাভেদ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ তিনি চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।” তিনি জানান, আজ সকালে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। দীর্ঘদিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার পর একপর্যায়ে বাসায় রেখে চিকিৎসাসেবা চালানো হচ্ছিল। হাসপাতাল থেকে নিয়মিত চিকিৎসক ও দুজন নার্স এসে তার দেখভাল করছিলেন। ডলি চৌধুরী আরও বলেন, “আজ সকালে নার্সরা এসে জানান, তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” ইলিয়াস জাভেদ জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশোয়ারে। ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রজগতে তার পথচলা শুরু হয়। এরপর ১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র ‘ন্যায়ি জিন্দেগি’ দিয়ে রূপালি পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


More News Of This Category
bdit.com.bd